ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনো ও মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৮

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ক্যাসিনো জুয়াড়ি ও মাদকসেবীসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাজেডুমরিয়া এলাকায় ক্যাসিনো খেলার সরঞ্জামসহ চারজন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। অন্যদিকে বালাপাড়া ও কালিকাপুর গ্রাম থেকে মাদক সেবনের দায়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই জাদুঘর’ অবিলম্বে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনো ও মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৮

আপডেট সময় : ০৭:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬