ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সরকারের প্রথম স্বল্পমেয়াদি সুকুক বন্ডে বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া, আবেদন লক্ষ্যমাত্রার ১০ গুণ

বাংলাদেশ সরকারের ইস্যু করা প্রথম স্বল্পমেয়াদি ইসলামিক বন্ড বা সুকুকে বিনিয়োগকারীদের পক্ষ থেকে অভাবনীয় সাড়া পাওয়া গেছে। ৫ হাজার ৫০০ কোটি টাকার এই সুকুকের বিপরীতে বিনিয়োগকারীরা প্রায় ৫৬ হাজার ৬০৭ কোটি ৬৭ লাখ টাকার আবেদন জমা দিয়েছেন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১০ গুণেরও বেশি। অতিরিক্ত চাহিদার কারণে বাংলাদেশ ব্যাংক আবেদনকারীদের মধ্যে আনুপাতিক হারে এই সুকুক বরাদ্দ দিয়েছে।

গত রবিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ২৭৩ দিন মেয়াদি এই সুকুকের নিলাম অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (বিজিআইএস)’ নামে পরিচিত এই বন্ডের বার্ষিক মুনাফার হার ধরা হয়েছে ৯ দশমিক ৩৬ শতাংশ। এই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ সরকারের ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ বাস্তবায়নে ব্যয় করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড এবং ব্যক্তিগত বিনিয়োগকারীরা এই নিলামে অংশ নেন। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের মোট ৭২৭টি সফল বিডের বিপরীতে সুকুক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২৯ জুন থেকে এই বন্ড সেকেন্ডারি মার্কেটে লেনদেনের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। এই উদ্যোগের ফলে দেশের শরিয়াহভিত্তিক আর্থিক খাতে তারল্য ব্যবস্থাপনার নতুন দ্বার উন্মোচিত হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সরকারের প্রথম স্বল্পমেয়াদি সুকুক বন্ডে বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া, আবেদন লক্ষ্যমাত্রার ১০ গুণ

আপডেট সময় : ০৮:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬