ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

লক্ষ্মীপুরে ১১ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, সন্ধান পেতে পরিবারের ব্যাকুলতা

লক্ষ্মীপুরের কমলনগরে মো. শরীফ নামের ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই শিশুটির কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। এ ঘটনায় তার মা মোফাশেরা বেগম স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুন সকালে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি শরীফ। সে স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র এবং ওই এলাকার রিকশাচালক করিম চৌধুরীর ছেলে। নিখোঁজ হওয়ার দিন ভোরে নামাজ পড়ে বিস্কুট খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।

শরীফের মা মোফাশেরা বেগম অশ্রুসিক্ত কণ্ঠে জানান, ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও ছেলের কোনো হদিস মেলেনি। ছেলের শোকে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এদিকে পুলিশ জানিয়েছে, নিখোঁজ ছাত্রকে খুঁজে পেতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে অবিলম্বে কমলনগর থানায় যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ার বৃহত্তম কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে বিভাগীয় কমিশনার, সচল করার তাগিদ

লক্ষ্মীপুরে ১১ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, সন্ধান পেতে পরিবারের ব্যাকুলতা

আপডেট সময় : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬