বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সুগন্ধা নদীর তীব্র ভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নিয়ে নদী ভাঙন থেকে বসতভিটা ও কৃষিজমি রক্ষার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, প্রতিবছর সুগন্ধা নদীর করাল গ্রাসে এলাকার বিস্তীর্ণ জনপদ, ঘরবাড়ি ও সরকারি-বেসরকারি স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙনের ফলে অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। জরুরি ভিত্তিতে সিসি ব্লক বা জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে এই ভাঙন ঠেকানো না গেলে পুরো এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। অন্যথায় নদী ভাঙন এলাকার মানুষের অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
রিপোর্টারের নাম 

























