ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, আটক ১

মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাশালিয়া গ্রামের আব্দুর রশিদ ও আকবর মণ্ডলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত সোমবার প্রতিপক্ষের হামলায় আকবর মণ্ডল নিহত হন। আকবর মণ্ডলের মৃত্যুর পর থেকে তার প্রতিপক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।

শনিবার সকালে আকবর মণ্ডলের ছেলে হাসান আলীর নেতৃত্বে তার সমর্থকরা প্রতিপক্ষের অন্তত ২০টি বাড়িঘরে হামলা চালায়। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, ঘটনার পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয়। বর্তমানে এলাকায় শান্তি বজায় রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় রোববার

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, আটক ১

আপডেট সময় : ০৭:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬