ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় একটি প্রাইভেটকার থেকে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।
র্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম রানা গাজী, যার বাড়ি সাতক্ষীরা জেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রানা গাজী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























