বাগেরহাটের রামপাল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রামপাল উপজেলার ৭ নম্বর পেড়িখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচ মাঝি (৪৫), যিনি সাতপুকুরিয়া গ্রামের তৈয়েবুর রহমান মাঝির ছেলে। অপরজন হলেন রামপাল সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন শেখ (৬২), যিনি শ্রীকলস গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 





















