ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: কমিটি বিলুপ্ত, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে তাকে মাদক সেবন করতে দেখা যায়, যা নিয়ে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্যান্ডো গেঞ্জি পরিহিত জহুরুল একটি খাটের ওপর বসে আছেন। তার বাম হাতে একটি চিকন পাইপের মতো বস্তু এবং পাশে থাকা আরেকজন ফয়েল পেপার ও গ্যাসলাইট দিয়ে তাপ দিচ্ছেন। এ সময় জহুরুল পাইপের মতো বস্তুটি মুখে ধরে ধোঁয়া গ্রহণ করছেন।

স্থানীয় সূত্রমতে, জহুরুলের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ আগে থেকেই ছিল, তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেননি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর তার অপকর্ম নিয়ে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জহুরুল ইসলাম দলের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছিল এবং দলীয় নেতাকর্মীদের বিব্রতকর অবস্থায় ফেলেছিল।

এ বিষয়ে জহুরুল ইসলাম সাগরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু জানিয়েছেন, যুবদলে কোনো মাদকসেবী বা সন্ত্রাসীর জায়গা হবে না। ভিডিওটি তাদের নজরে এসেছে এবং ইতিমধ্যেই ভান্ডারবাড়ী ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জহুরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকের ভয়াবহ ঝুঁকি মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের

ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: কমিটি বিলুপ্ত, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা

আপডেট সময় : ০২:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬