নেত্রকোনার মদন উপজেলায় দীর্ঘ ১৩ বছরের সেবা শেষে এক মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সুলতু মিয়া নামের ওই মুয়াজ্জিন মহিউদ্দিন মার্কেট জামে মসজিদে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে শুক্রবার অর্ধশতাধিক মোটরসাইকেলের এক বিশাল শোভাযাত্রার আয়োজন করে স্থানীয় মুসল্লিরা। শোভাযাত্রার মাধ্যমে তাকে সসম্মানে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিদায় বেলায় প্রিয় মুয়াজ্জিনকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে ভিড় জমান এলাকাবাসী। মসজিদ কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে এককালীন আর্থিক অনুদান, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এমন ব্যতিক্রমী আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন সুলতু মিয়া। মসজিদ কমিটির সভাপতি জানান, সমাজের ধর্মীয় সেবকদের যথাযথ মর্যাদা প্রদানের দৃষ্টান্ত স্থাপন করতেই এই রাজকীয় বিদায়ের আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























