ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

১৩ কোটি টাকার সেতুতে উঠতে মই ভরসা, ৫ বছরেও হয়নি সংযোগ সড়ক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গজালিয়া এলাকায় ঈদগাঁও খালের ওপর নির্মিত একটি সেতু গত পাঁচ বছর ধরে সংযোগ সড়কের অভাবে অকেজো হয়ে পড়ে আছে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি জনগণের কোনো কাজে আসছে না। উল্টো উভয় পাশের সংযোগ সড়ক না থাকায় স্থানীয় বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ৯০ মিটার দীর্ঘ এই সেতুটি ঈদগাঁওর সঙ্গে রামুর ঈদগড়সহ পাহাড়ি জনপদের সংযোগ স্থাপনের কথা ছিল। কিন্তু কাজ শেষ হওয়ার দীর্ঘ সময় পার হলেও ঠিকাদারের অবহেলা এবং ভূমি সংক্রান্ত জটিলতায় সংযোগ সড়ক নির্মিত হয়নি। এর ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়রা দ্রুত এই সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে এই গুরুত্বপূর্ণ সেতুটি যাতায়াতের উপযোগী হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: লাশ মর্গে রেখে পালালেন স্বামী

১৩ কোটি টাকার সেতুতে উঠতে মই ভরসা, ৫ বছরেও হয়নি সংযোগ সড়ক

আপডেট সময় : ১০:১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬