ঢাকার সাভার বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৪৫)। তিনি সাভার বাসস্ট্যান্ডের একজন হকার ছিলেন এবং তার বাড়ি কুমিল্লা জেলায়।
সাভার থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ জানান, সকালের দিকে হুমায়ুন কবির ঢাকা-আরিচা মহাসড়কের বিভাজন টপকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। নিহত হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























