ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

তাজিয়া মিছিল ঘিরে ৩ দিন রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আগামী তিন দিন বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিল চলাকালে পুরান ঢাকাসহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ ও বন্ধ রাখা হবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে যান চলাচলে নিয়ন্ত্রণ

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত (আনুমানিক রাত সাড়ে ১০টা) হোসেনি দালান, বকশীবাজার, উমেশ দত্ত রোড, কারা সদর দপ্তর সংলগ্ন সড়ক, চকবাজার, বেগমবাজার, নাজিমুদ্দিন রোড, নিমতলী ও চাঁনখারপুল এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। মিছিলটি হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট থেকে শুরু হয়ে বকশীবাজার, চকবাজার, বেগমবাজার, নাজিমুদ্দিন রোড ও চাঁনখারপুল এলাকা ঘুরে পুনরায় হোসেনি দালানে ফিরে আসবে।

বৃহস্পতিবার রাতেও থাকবে বিধিনিষেধ

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে মিছিল শেষ হওয়া পর্যন্ত (আনুমানিক ভোর ৪টা) হোসেনি দালান, চাঁনখারপুল, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার সংলগ্ন এলাকা, চকবাজার ও বকশীবাজারের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত রাখা হবে। ডিএমপি জানিয়েছে, ওই সময় পুরান ঢাকার এসব এলাকায় অপ্রয়োজনীয় যান চলাচল এড়িয়ে চলাই উত্তম হবে।

শুক্রবার সবচেয়ে বড় তাজিয়া মিছিল

আশুরার দিন শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে মিছিল শেষ হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা) রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা থাকবে। মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা মোড়, লালবাগ, আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক, বিজিবি গেট ও সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের কারবালায় গিয়ে শেষ হবে। এ কারণে নিউমার্কেট, সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ, ধানমন্ডি ও সাত মসজিদ রোড এলাকায় উল্লেখযোগ্য যানজটের আশঙ্কা রয়েছে।

ডিএমপির পরামর্শ

ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিল চলাকালে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করলে যানজট ও ভোগান্তি কম হবে। একই সঙ্গে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে তাজিয়া মিছিলে অস্ত্র, ধারালো বস্তু ও আতশবাজি বহন নিষিদ্ধ করার নির্দেশনাও দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি: রোনালদোর চোখে ‘যোগ্য কেবল মেসিই’

তাজিয়া মিছিল ঘিরে ৩ দিন রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

আপডেট সময় : ১০:১৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬