ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

মাদারীপুরে নিখোঁজের দুদিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর সজীব বেপারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সজীব ওই গ্রামের হাফেজ বেপারীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরের পর থেকে হঠাৎ নিখোঁজ হন সজীব। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি শিবচর থানা পুলিশকে অবহিত করেন। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে সজীবের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক যোগ দিবসে মোদির রেড রোড অনুষ্ঠানে সমতা নিয়ে বিতর্ক

মাদারীপুরে নিখোঁজের দুদিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬