ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইরাককে গোলবন্যায় ভাসিয়ে নকআউটের আশা টিকিয়ে রাখল সেনেগাল

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ইরাকের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে সেনেগাল। ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে নকআউট পর্বের আশা জিইয়ে রাখল আফ্রিকান দেশটি। এর আগে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে খাদের কিনারায় থাকা সেনেগালের জন্য এই ম্যাচে বড় ব্যবধানে জয়ের কোনো বিকল্প ছিল না।

টরন্টো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় সেনেগাল। মাত্র ৪ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন হাবিব দিয়ারা, যা সেনেগালের বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোল। ম্যাচের ১৩ মিনিটে ইরাকি ডিফেন্ডার রেবিন সুলাকা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইরাক। এই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল উৎসবে মেতে ওঠে সেনেগাল। ইসমাইলা সার, পাপে গুয়ে এবং পাপে থিয়াওরা জালের দেখা পান। ম্যাচের শেষ মুহূর্তে ইলিম্যান এনদিয়ায়ে দূরপাল্লার শটে দলের পঞ্চম গোলটি নিশ্চিত করেন।

টানা তিন হারে কোনো পয়েন্ট না পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইরাক। অন্যদিকে, এই বড় জয়ের ফলে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় সুবিধাজনক অবস্থানে পৌঁছালেও সেনেগালকে এখন তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ফলাফলের দিকে। গাণিতিক সমীকরণ মিলে গেলেই কেবল শেষ ৩২-এ জায়গা পাবে তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল

ইরাককে গোলবন্যায় ভাসিয়ে নকআউটের আশা টিকিয়ে রাখল সেনেগাল

আপডেট সময় : ০৯:০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬