ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: এমপি আতিক মুজাহিদ

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আতিক মুজাহিদ। তিনি বলেন, বিগত চার মাসে যে কয়েকজন মন্ত্রী পর্যাপ্ত কার্যক্রম করতে পারেননি, তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অন্যতম। তাঁর আচরণ ব্যর্থতার দিকে ইঙ্গিত করে।

শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে যুবশক্তির রংপুর বিভাগীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আতিক মুজাহিদ বলেন, ভারতের শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তি বলছেন বাংলাদেশে ১০ হাজারের মতো লোক ‘পুশইন’ করা হয়েছে। সেই লোকগুলো কোথায়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি, বিডিআর কেন বলছেন না কতটুকু লোক দেশে প্রবেশ করেছে? এটা জাতির জন্য খুবই একটি নিরাপত্তা হুমকি।

তিনি আরও বলেন, গতকালও খবরে দেখলাম বাসার মধ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। এটা কোন সমাজে বসবাস করছি, আইনশৃঙ্খলার এত অবনতি কেন? জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখছি। আগের মতো তারা ঘুরে বেড়াচ্ছে। সেই অর্থে কোনোভাবেই আইনশৃঙ্খলাকে ভালো বলা যাচ্ছে না।

বাজেটের বিষয়ে সংসদ সদস্য বলেন, এই সরকার বিরোধী দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। সংসদীয় সরকারদলীয় সদস্যরা যেখানে কোটি টাকা পাচ্ছেন, সেখানে বিরোধীদলকে মাত্র ১০ লাখ টাকা দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা হয়নি, কেবল আশ্বস্ত করা হয়েছে। চায়না থেকে শুধু আশ্বস্ত করা হয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা করা হবে। আমরা তো আশ্বস্ত অনেক আগে থেকেই শুনেছি। তিনি প্রশ্ন রেখে বলেন, কবে করতে চান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ?

তিনি আরও বলেন, যেমন একনেকে পদ্মা ব্যারেজ হয়েছে, সেটি ছয় মাসের মধ্যে তার ফাংশনের কাজ শুরু হবে। কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ কবে হবে, সেটি সরকারকে জানিয়ে দেওয়া উচিত। একটা সময়সীমা দেওয়া দরকার, তাহলে আমরা বুঝব আপনাদের কথার সত্যতা আছে। তা না হলে এটা ‘মুলা ঝুলানোর’ মতো হবে। প্রতিনিয়তই নদী ভাঙছে, মানুষের আবাদি জমি, ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে, সরকার এসব দেখছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করার দাবি ইসলামী আন্দোলনের

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: এমপি আতিক মুজাহিদ

আপডেট সময় : ১০:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬