ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মাদক প্রতিরোধে বিশেষ অবদান: দুটি জাতীয় পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি বিশেষ পুরস্কার অর্জন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই পুরস্কারগুলো প্রদান করেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং মিশনের যশোর মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ম্যানেজার মিজানুর রহমান এই সম্মাননা গ্রহণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিজ্ঞানভিত্তিক মাদক প্রতিরোধ কার্যক্রম এবং জাতীয় মাদকবিরোধী র‍্যালিতে বর্ণাঢ্য ও সক্রিয় অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করে।

উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন দেশে মাদকাসক্তদের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করে আসছে। বর্তমানে গাজীপুর, মুন্সিগঞ্জ ও যশোরে পুরুষদের জন্য এবং ঢাকায় নারীদের জন্য প্রতিষ্ঠানটির পৃথক মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র পরিচালিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদক প্রতিরোধে বিশেষ অবদান: দুটি জাতীয় পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

আপডেট সময় : ০৮:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬