ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ডামুড্যায় সাপের কামড়ে গৃহবধূর করুণ মৃত্যু, অপচিকিৎসার কুফল নিয়ে সতর্কতা

শরীয়তপুরের ডামুড্যায় বিষধর সাপের কামড়ে নিলুফা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে চর নারায়ণপুর গ্রামে বাড়ির পেছনের লেবু বাগানে লেবু পাড়তে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, পূর্ব ডামুড্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর-নারায়ণপুর গ্রামের সাত্তার দেওয়ানের স্ত্রী নিলুফা বেগম লেবু পাড়ার সময় একটি বিষধর সাপ তার ডান পায়ের হাঁটুর নিচে কামড় দেয়। সাপের কামড়ের পর তিনি চিৎকার করে অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান এবং ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসির উদ্দিন জানান, সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। তিনি সবাইকে অনুরোধ করেন, সাপে কাটা রোগীদের যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসার জন্য, ভুল বিশ্বাস, ওঝা বা অপচিকিৎসার আশ্রয় না নিতে।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার মরণপণ লড়াই: স্পেনের সামনে উরুগুয়ে

ডামুড্যায় সাপের কামড়ে গৃহবধূর করুণ মৃত্যু, অপচিকিৎসার কুফল নিয়ে সতর্কতা

আপডেট সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬