ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি: গুলিবিদ্ধ অবস্থায় কমান্ডার আটক

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাইনং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ইউপিডিএফের গুইমারা উপজেলা সংগঠক সুজেন্দ্র চাকমা ওরফে ঝিমিত চাকমা গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন।

গত ২৬ জুন শুক্রবার সকাল ৭টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের দুর্গম পাইনং পাড়াতে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এতে ইউপিডিএফ গুইমারা ইউনিটের সংগঠক ঝিমিত চাকমা হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

গুইমারা থানার ওসি সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ঝিমিত চাকমাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ মোট ৭টি মামলা রয়েছে, যার মধ্যে ২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তাকে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমান ঘটনায় গুইমারা থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি: গুলিবিদ্ধ অবস্থায় কমান্ডার আটক

আপডেট সময় : ০৬:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬