বিশ্ব ফুটবল এখন কেবল আর্জেন্টিনার খেলোয়াড়দের পায়ের জাদুতে মুগ্ধ নয়, বরং তাদের কোচিং দর্শনেও বুঁদ হয়ে আছে। ২০২৬ ফিফা বিশ্বকাপে এর এক অনন্য নজির দেখা যাচ্ছে। ৪৮ দেশের এই মেগা আসরে সর্বোচ্চ ছয়টি দেশের ডাগআউটে প্রধান কোচের ভূমিকায় রয়েছেন আর্জেন্টাইনরা। লিওনেল স্কালোনি থেকে শুরু করে মার্সেলো বিয়েলসা কিংবা মাউরিসিও পোচেত্তিনো—বিশ্ব ফুটবলের রণকৌশল এখন অনেকটাই নির্ধারিত হচ্ছে নীল-সাদা দেশের মস্তিস্কে।
শিরোপাধারী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বরাবরের মতোই আলোচনায় আছেন। তার অধীনে আলবিসেলেস্তেরা গ্রুপ পর্বে দাপুটে জয় তুলে নিয়ে সবার আগে নকআউট নিশ্চিত করেছে। অন্যদিকে, নেস্তর লরেঞ্জোর অধীনে কলম্বিয়াও অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। এছাড়া ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসেসে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়েছেন, যা দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বাগতিক যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পোচেত্তিনো এবং প্যারাগুয়ের গুস্তাভো আলফারোও নিজ নিজ দলকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দীর্ঘ ১৬ বছর পর প্যারাগুয়েকে বিশ্বকাপে ফিরিয়ে এনে আলফারো নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ফুটবল বিশ্লেষকদের মতে, আর্জেন্টাইন কোচদের এই আধিপত্য প্রমাণ করে যে, কৌশলগত ফুটবলে আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছে।
রিপোর্টারের নাম 

























