ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পদত্যাগ করব: কুমিল্লা-৬ আসনের এমপি

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

এমপি মনিরুল হক চৌধুরী তাঁর বক্তব্যে স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, “জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না? সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার করলে কেউ হয়তো অখুশি হবে এমন চিন্তা থাকলে চলবে না।” তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, “আপনারা যদি পারেন ব্যবস্থা নিন। না হলে বাকিটা আমি দেখব।” প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ করারও ঘোষণা দেন তিনি।

এসময় তিনি জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকুকে উদ্দেশ্য করে বলেন, “মার্ডার মামলা, মাদক মামলার আসামি কি করে জামিন পায়? এ বিষয়ে আপনারা কঠোর হন।”

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবি সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা পিপি অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেল সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ

মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পদত্যাগ করব: কুমিল্লা-৬ আসনের এমপি

আপডেট সময় : ০৬:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬