চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপক্ষীয় বৈঠকের পর এই নজিরবিহীন একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সাংবাদিকদের হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে একান্তে আলোচনা করেছেন, যা একেবারেই নজিরবিহীন। চীনের রাষ্ট্রপতির সঙ্গে তারেক রহমানের এই বৈঠক বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন, কিন্তু পরবর্তী এই একান্ত বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, এই একান্ত বৈঠকের মধ্য দিয়ে বোঝা যায়, চীনের রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রীকে কতটা গুরুত্ব দেন এবং বাংলাদেশকে চীনের সরকার কীভাবে দেখে থাকে।
বেইজিং সফরের শেষ দিনে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরপরই দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ একান্ত বৈঠকটি হয়।
রিপোর্টারের নাম 























