যোগাযোগ ও অর্থনীতির পরিধি বাড়াতে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে বেইজিং। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে জানান, দুই নেতার বৈঠকে ‘কানেক্টিভিটি’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই অর্থনৈতিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, অর্থনৈতিক লেনদেন বৃদ্ধি করা এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করা।
মাহদী আমিন আরও জানান, চীন চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এই বন্দরের আধুনিকায়নের মাধ্যমে এটিকে শুধু বাংলাদেশের জন্য নয়, অন্যান্য দেশের জন্যও একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সাথে মোংলা বন্দরকে উন্নত ও সেবা-ভিত্তিক করার জন্যও চীন আগ্রহ দেখিয়েছে। উভয় পক্ষ এসব বিষয় নিয়ে আলোচনা করেছে।
রিপোর্টারের নাম 

























