ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ ব্রাজিলের: রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া গোলটি। এই বিতর্ককে আনুষ্ঠানিকভাবে ফিফার দরজায় পৌঁছে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্তাদাও-এর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের গোল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে সিবিএফ একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।

সিবিএফ তাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির বিতর্কিত একটি গোলের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরেছে। স্কটল্যান্ড ম্যাচের ২২তম মিনিটে জ্যাক হেনরির কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে ভিনিসিয়ুস জাল খুঁজে পেয়েছিলেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় মেক্সিকান রেফারি সিজার রামোস গোলটি বাতিল করেন, তার মতে বল দখলের আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেনরিকে পেছন থেকে ফাউল করেছিলেন।

যদিও গোলটি বাতিল হওয়ার পরও ভিনিসিয়ুস আরও দুটি গোল করেন এবং ব্রাজিল ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে, রিয়াল মাদ্রিদ তারকার প্রথম হ্যাটট্রিকের স্বাদ থেকে বঞ্চিত হওয়ার আক্ষেপ ম্যাচ শেষে স্পষ্ট ছিল।

সিবিএফের দাবি, রেফারির এই সিদ্ধান্ত বিশ্বকাপে ধারাবাহিক রেফারিংয়ের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ভিনিসিয়ুসের গোল বাতিলের সিদ্ধান্ত শুধু ব্রাজিল নয়, স্কটল্যান্ডের খেলোয়াড়দের কাছেও বিস্ময়কর ছিল। তাদের প্রতিক্রিয়াতেও স্পষ্ট ছিল যে, মাঠে উপস্থিত কেউই ফাউল কিংবা গোল বাতিলের প্রত্যাশা করেননি। নিজেদের যুক্তি প্রতিষ্ঠায় সিবিএফ আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের ঘটনা টেনে এনেছে, যেখানে একই ধরনের পরিস্থিতিতে মেসির গোল বহাল ছিল। এমন অসঙ্গতিই বিশ্বকাপের মতো সর্বোচ্চ মঞ্চে বিতর্কের জন্ম দিচ্ছে বলে মনে করছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙামাটির রাজস্থলীতে চীনা জামাই: প্রথমবার শ্বশুরবাড়িতে শি লা

ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ ব্রাজিলের: রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৩:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬