ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিয়ের প্রতিশ্রুতিতে প্রতারণা ও পর্নোগ্রাফি: চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন, পর্নোগ্রাফি তৈরি ও মানসিক নির্যাতনের অভিযোগে চট্টগ্রামের সদরঘাট থানা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম তৌসিফ আহমেদ (২২)। তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী টং ফকির মাজার লেনের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন তৌসিফ আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক স্থাপন, পর্নোগ্রাফি তৈরি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

মামলা দায়েরের পর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল গত ২৫ জুন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারকৃত তৌসিফ আহমেদকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার মরণপণ লড়াই: স্পেনের সামনে উরুগুয়ে

বিয়ের প্রতিশ্রুতিতে প্রতারণা ও পর্নোগ্রাফি: চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬