ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ছয়দিনের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীনে ছয়দিনের রাষ্ট্রীয় সফর সফলভাবে সম্পন্ন করে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার বিকাল সোয়া ৫টায় (বাংলাদেশ সময় সোয়া ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বেইজিং তাসিং বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাই থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে তাসিং বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান গাড়ি থেকে নামার পর লাল গালিচায় হেঁটে বিমানে ওঠেন। এ সময় চীনা সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

বেইজিং সফরের শেষ দিনে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ মিনিটের দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরপরই দুই নেতার মধ্যে একান্ত বৈঠকও হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমানের এটিই ছিল প্রথম বিদেশ সফর। তিনি গত ২১ জুন মালয়েশিয়া যান এবং সেখানে চার দিনের সফর শেষে চীন পৌঁছান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার মরণপণ লড়াই: স্পেনের সামনে উরুগুয়ে

ছয়দিনের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬