পূর্ব এশিয়ার দেশ জাপানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৪৬ মিনিটে দেশটির চিবা প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। এর কেন্দ্রস্থল ইয়োকোসিবা শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং গভীরতা ছিল প্রায় ৫৬ কিলোমিটার। জাপানের ৭ মাত্রার স্কেলে ভূমিকম্পটির সর্বোচ্চ তীব্রতা ৪ রেকর্ড করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার জাপানে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেদিন ভূমিকম্পটি কুজি থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে ৫১.৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।
রিপোর্টারের নাম 






















