সম্প্রতি ভেনেজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শক্তিশালী ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ ধরনের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা ও অপমৃত্যু থেকে রক্ষা পেতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) উম্মতদের বিশেষ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন।
হাদিসে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি, ওয়া আউজুবিকা আইয়াতাখব্বাতানিশ শাইতানু ইনদাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউজুবিকা আন আমুতা লাদিগান।’
এই দোয়ার অর্থ হলো— হে আল্লাহ! আমি আপনার কাছে কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যু থেকে আশ্রয় চাই, আশ্রয় চাই পাহাড় বা উঁচু স্থান থেকে পড়ে মৃত্যু থেকে। আমি আপনার কাছে পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যু এবং বার্ধক্যের চরম অসহায়ত্ব থেকে আশ্রয় চাই। মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে এবং আপনার পথে জিহাদ থেকে পলায়নপর অবস্থায় ও বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যু থেকে আপনার কাছে পানাহ চাই। যেকোনো বিপদে মহান আল্লাহর ওপর ভরসা রেখে এই দোয়াটি বেশি বেশি পাঠ করা উচিত।
রিপোর্টারের নাম 






















