ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

পবিত্র আশুরায় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল, কঠোর নিরাপত্তা

পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হয়েছে। শুক্রবার সকালে চারশ বছরের পুরনো এই ইমামবাড়া থেকে শুরু হওয়া এই শোক মিছিলে অংশ নিতে ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন।

তাজিয়া মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশকে কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা এবং বইলালামসহ বিভিন্ন শোকের প্রতীক শোভা পাচ্ছিল।

মিছিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, সোয়াত এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

প্রতিবছর পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে এই তাজিয়া মিছিল বের হয়। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্য ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে শিয়া সম্প্রদায় এই শোক মিছিলের আয়োজন করে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

পবিত্র আশুরায় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল, কঠোর নিরাপত্তা

আপডেট সময় : ১১:২২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬