দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই পূর্ব এশিয়ার দেশ জাপানেও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯। তবে এই ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের উত্তর-পূর্বে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ মোকাবিলার জন্য সরকারকে ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরিভাবে মূল্যায়ন’ করার নির্দেশ দিয়েছেন।
মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন অব্যাহত রাখবেন। এছাড়াও, পারমাণবিক স্থাপনাগুলো থেকেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেছেন।
ভূমিকম্পটি কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫১.৭ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের পর, জেআর ইস্ট (JR East) নামে পরিচিত ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি তাদের বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করেছে।
রিপোর্টারের নাম 























