ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপে বিধিনিষেধ আরোপ করে একটি যুদ্ধক্ষমতা প্রস্তাব পাস করেছে মার্কিন সিনেট। এই সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি যখন ইরানকে কোণঠাসা করে ফেলেছিলেন এবং তারা নতি স্বীকার করতে প্রস্তুত ছিল, ঠিক তখনই সিনেট ‘অত্যন্ত কুসময়ে’ এই ‘অর্থহীন’ প্রস্তাব পাস করল। তার মতে, এর মাধ্যমে বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী মদতদাতাকে এই বার্তাই দেওয়া হলো যে, যুক্তরাষ্ট্র তার পদক্ষেপগুলো সমর্থন করে না এবং তাকে থামতে হবে। ট্রাম্প মনে করেন, সিনেট এই প্রস্তাব পাসের মাধ্যমে মূলত শত্রুপক্ষকে সাহায্য ও স্বস্তি জুগিয়েছে।
প্রস্তাবটি পাসের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে যে চারজন রিপাবলিকান সিনেটর ভোট দিয়েছেন, তাদেরও তীব্র সমালোচনা করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এই সিনেটররা তার কাজকে আরও কঠিন করে তুলেছেন। তবে ট্রাম্প দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, তিনি যেকোনো উপায়েই হোক তার লক্ষ্য সফল করবেন।
রিপোর্টারের নাম 





















