ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

অর্থ আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের সিইও আবুল বাশার ২ দিনের রিমান্ডে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনা-বেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিটিএল গ্রুপের সিইও এবং অভিনেত্রী ববির ব্যবসায়িক পার্টনার মির্জা আবুল বাশারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী শামসুদ্দোহা সুমন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী গাজী মো. মাহবুব আলম রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডে নেওয়ার ওই আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গাড়ি ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৩ ডিসেম্বর ২০২৫ সালে গুলশান থানায় আবুল বাশারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, বাদী মো. আজিজুল ইসলাম পুরোনো গাড়ি কেনাবেচার ব্যবসা করতেন। ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে আবুল বাশার একটি গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে এক কোটি টাকা গ্রহণ করেন। কিন্তু টাকা নেওয়ার পরও তিনি কোনো গাড়ি সরবরাহ করেননি। পরে বারবার তাগাদা দেওয়া হলেও বিভিন্ন অজুহাতে তিনি সময়ক্ষেপণ করেন।

এক পর্যায়ে আবুল বাশার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও টাকা পরিশোধ না করায় বাদী পুনরায় পাওনা টাকা চাইলে আসামি তা দিতে অস্বীকৃতি জানান এবং হুমকি-ধমকিও দেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার পর থেকে আবুল বাশার বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। গুলশান থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-১ এলাকার একটি বাড়িতে তিনি অবস্থান করছেন। এরপর সেখানে বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘ ১৮ ঘণ্টার চেষ্টার পর শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক শিক্ষা উন্নয়নে সহযোগিতার আগ্রহ

অর্থ আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের সিইও আবুল বাশার ২ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৭:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬