ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

প্রশ্নপত্রে ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নাম না থাকায় বিক্ষোভ : ঢাকা কলেজের শিক্ষার্থীরা

ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করে পরীক্ষা বয়কট করেছেন। রোববার ঢাকা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তারা এই কলেজে ভর্তি হয়েছেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে তাদের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ‘সেন্ট্রাল আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘সেন্ট্রাল নিয়ে টালবাহানা চলবে না, চলবে না’ এবং ‘যেই পরীক্ষায় সেন্ট্রাল নাই, সেই পরীক্ষায় আমরা নাই’—এমন নানা স্লোগান দেন।

এ বিষয়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থী জিহাদ হোসাইন বলেন, আমাদের অধ্যাদেশে বলা আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাতটি ক্যাম্পাস সংযুক্ত থাকবে। কিন্তু আজকের পরীক্ষার প্রশ্নপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাসের অমুক বিভাগের অমুক বিষয়ের পরীক্ষা’—এমন উল্লেখ না থাকায় আমরা হতাশ। শুধু ঢাকা কলেজের নাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নীলনকশার মাধ্যমে এই আন্দোলনকে ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।

আরেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার সরকারি সাতটি কলেজ ক্যাম্পাস নিয়ে গঠিত এবং এই সাতটি ক্যাম্পাসের মাটিই এর ভিত্তি। সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্দোলনও ঢাকা কলেজ ক্যাম্পাস থেকেই শুরু হয়েছিল। আজকের পরীক্ষার প্রশ্নপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাস’ লেখা উচিত ছিল। কিন্তু প্রশ্নপত্রের শিরোনামে শুধু ‘ঢাকা কলেজ’ লেখা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক শিক্ষা উন্নয়নে সহযোগিতার আগ্রহ

প্রশ্নপত্রে ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নাম না থাকায় বিক্ষোভ : ঢাকা কলেজের শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৭:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬