ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির নতুন নেতৃত্বে সিরাজুল ও ফারুক

ঢাকার কোতোয়ালি থানার বাদামতলীতে ঢাকা মহানগর ফল আমদানি, রপ্তানি ও আড়তদার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আমদানিকারক সিরাজুল ইসলাম সভাপতি এবং ফারুক সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে শামসুল হক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. আমিনুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে আল আমিন মোল্লা নির্বাচিত হয়েছেন। ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এই পাঁচ কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার বাদামতলী পাইকারি ফলের আড়ৎ এলাকায় সমিতির কার্যালয়ে পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এতে পরিচালক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত পরিচালকদের মধ্যে জাকির হোসেন (মই প্রতীক) ১,০৫৪ ভোট, মো. জনি তালুকদার (বই) ৯৮৬ ভোট, মো. সেলিম (কবুতর) ৯৮২ ভোট, মো. নুরুজ্জামান মুন্সী (উট) ৮৮৩ ভোট, মো. সাজু (আম) ৮৫৭ ভোট, মো. রবিন মিয়া (প্রজাপতি) ৮০৮ ভোট এবং এস এম জিয়াউদ্দিন (ফুলের টব) ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. রোকনুজ্জামান রিগান, সদস্য শহিদুল ইসলাম জনি ও ফয়েজ আহমেদ সবুজ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। এ সময় মেট্রোপলিটন সমবায় কর্মকর্তা শাহীন সুলতানাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার চোখের জল: এক কৃষকের জীবনের যন্ত্রণার প্রতিচ্ছবি

ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির নতুন নেতৃত্বে সিরাজুল ও ফারুক

আপডেট সময় : ১০:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬