ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

চিরনিদ্রায় শায়িত বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ: ব্রাহ্মণবাড়িয়ায় দাফন সম্পন্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশীদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর শহরের সরকারি কলেজ মাঠে তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া জানাজার নামাজ পড়ান।

জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম.এ মান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলসহ জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

জানাজা শেষে সর্বস্তরের মানুষ মরহুমের প্রতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহরের শেরপুরে তাঁর মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে চাঁদাবাজির তাণ্ডব: মোহাম্মদপুরসহ একাধিক এলাকা আতঙ্কের জনপদ, সক্রিয় অর্ধশত চক্র

চিরনিদ্রায় শায়িত বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ: ব্রাহ্মণবাড়িয়ায় দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬