ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘন করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি আগ্রাসন থামেনি। এই যুদ্ধবিরতির সময়েই ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩ হাজার ২০৮ জন আহত হয়েছেন।
রিপোর্টারের নাম 























