যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে সুইজারল্যান্ডে একটি ‘নির্ভরযোগ্য ও গোপন’ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, সংবেদনশীল কূটনৈতিক আলোচনার জন্য সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
শনিবার প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, আলোচনার অংশগ্রহণকারী বা আলোচ্যসূচি সম্পর্কে গোপনীয়তার স্বার্থে কোনো তথ্য প্রকাশ করা হবে না। এই আলোচনা বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দুই দেশের মধ্যেকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমঝোতার পথ প্রশস্ত করার চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 























