ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে উদ্ধার হওয়া ঘরগিন্নি সাপ বনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সাপটি দেখতে পেয়ে বন্য প্রাণী উদ্ধারকারী সংগঠন ‘ওয়াইল্ডটিম’-কে খবর দেওয়া হয়।

সংগঠনের কর্মকর্তা আলম হাওলাদার সাপটি উদ্ধার করেন। তিনি জানান, ঘরগিন্নি সাপ সম্পূর্ণ বিষহীন ও নিরীহ প্রকৃতির। সাধারণত এ ধরনের সাপ মানুষের বসতবাড়ির আশেপাশে দেখা যায় এবং এরা টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন বিভাগের সহযোগিতায় সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের একটি নিরাপদ এলাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে অর্ধশত অপরাধী চক্রের দৌরাত্ম্য: চাঁদাবাজির থাবায় অস্থির জনজীবন

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে উদ্ধার হওয়া ঘরগিন্নি সাপ বনে অবমুক্ত

আপডেট সময় : ০৪:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬