ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

গুরুদাসপুরের চলনবিলে অশ্লীল গানবাজনার অভিযোগে ৪ নৌকা আটক, গাঁজা জব্দ

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলে নৌকায় উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীল উন্মাদনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সাউন্ডসিস্টেমসহ চারটি নৌকা আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে বেশকিছু গাঁজার পুরিয়া ও গাঁজা সেবনের উপকরণ জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। গুরুদাসপুরের খুবজীপুর ইউনিয়নের চলনবিলের পযটন এলাকা বিলশা থেকে এসব সামগ্রী আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষার নতুন পানি আসায় চলনবিলে তরুণ-যুবকরা নৌকা ভাড়া করে বিনোদনে বের হয়। কিন্তু সুস্থ বিনোদনের পরিবর্তে তারা সাউন্ড সিস্টেম নিয়ে উচ্চস্বরে গান-বাজনার পাশাপাশি অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করছিল। এতে বিলপাড়ে আশপাশের গ্রামগুলোর মানুষ পরিবার নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।

এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ৪টি প্রমোদতরী আটক করা হয়। নৌকাগুলোতে কমপক্ষে প্রায় ১০০ তরুণ-যুবক ছিল। নৌকা আটকের পর সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু গাঁজার পুরিয়া ও গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করা হয়। যদিও নৌকায় থাকা তরুণ-যুবকদের আটক করা যায়নি, তবে নৌকা থেকে জব্দ করা সাউন্ড সিস্টেমগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা আফরোজ বলেন, বর্ষাকে ঘিরে চলনবিল প্রাণবন্ত হয়ে ওঠে এবং দেশের নানা প্রান্ত থেকে মানুষ বিলশা পযটন এলাকায় বিনোদন নিতে আসেন। কিন্তু কিছু তরুণ-যুবক সুস্থ বিনোদনের পরিবর্তে অশ্লীলতায় মেতে ওঠে, যা পরিবার নিয়ে ঘুরতে আসা অনেককে বিব্রতকর অবস্থায় ফেলে। তিনি আরও জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীর সাত খাল পুনঃখননে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: শ্রমিক বঞ্চিত, সরকারি অর্থ লোপাটের শঙ্কা

গুরুদাসপুরের চলনবিলে অশ্লীল গানবাজনার অভিযোগে ৪ নৌকা আটক, গাঁজা জব্দ

আপডেট সময় : ১০:২৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬