সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
শুক্রবার রাতে জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারায় মন্ত্রীর নিজস্ব বাসভবনে জেলা ড্যাবের সদস্যসচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া এবং দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা ড্যাবের সদস্য ও দিনাজপুর মেডিকেল কলেজের নিউরো সার্জন অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. গোলাম মোস্তফা সরকার, ডা. আসাদ শেখ পারভেজ, ডা. গোলাম রব্বানীসহ ড্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















