ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

পারিবারিক কলহের জেরে: স্ত্রীকে ফেরাতে গিয়ে শ্বশুরবাড়িতে বিষপানে যুবকের আত্মহত্যা

বরিশালের বাকেরগঞ্জে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন বাদল সিকদার (৪৬) নামের এক ব্যক্তি। শুক্রবার সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে বাদল সিকদারের সঙ্গে প্রায় ২১-২২ বছর আগে একই উপজেলার বিরঙ্গল গ্রামের মৃত আবদুস সালাম সিকদারের মেয়ে মাহামুদা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাদল সিকদার ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, বাদল সিকদারের সঙ্গে তার স্ত্রীর প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। এই কলহের জেরে স্ত্রী মাহামুদা বেগম কয়েক দিন আগে বাপের বাড়ি চলে আসেন। স্ত্রীকে নিজ বাড়িতে ফিরিয়ে নিতে বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়িতে যান বাদল।

শুক্রবার সকালে স্ত্রী মাহামুদা বেগম যখন নিজ বাড়িতে ফিরতে অস্বীকৃতি জানান, তখন শ্বশুরবাড়ির উঠানে দাঁড়িয়েই বাদল বিষপান করেন। বিষপানের পর তিনি অসুস্থ হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন ও আশপাশের প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, বাদল সিকদারের বিষপানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

পারিবারিক কলহের জেরে: স্ত্রীকে ফেরাতে গিয়ে শ্বশুরবাড়িতে বিষপানে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৯:২০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬