ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ইমরান খান ও আইনজীবীদের বৈঠকের সুযোগ নিশ্চিতের নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং তাদের আইনজীবীদের মধ্যে বৈঠকের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় তাদের সাজার বিরুদ্ধে আপিল প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে সাত দিনের মধ্যে এই বৈঠকের সুযোগ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার এবং বিচারপতি মুহাম্মদ আসিফকে নিয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ অ্যাডভোকেট জেনারেল ইসলামাবাদকে এই নির্দেশ প্রদান করেন।

শুনানি চলাকালে ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার আদালতকে জানান যে, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের সঙ্গে বারবার চেষ্টা করেও দেখা করার সুযোগ পাচ্ছেন না। এর ফলে আপিলের জন্য প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ এবং ওকালতনামায় স্বাক্ষর করানো সম্ভব হচ্ছে না।

ইমরানের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত সাত দিনের মধ্যে ইমরান ও বুশরার নিজ নিজ আইনজীবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেয়।

আল-কাদির ট্রাস্ট বা ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় বিচারিক আদালত ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিল। এই দণ্ডের বিরুদ্ধে তারা ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুদানের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব, অনিশ্চয়তায় সরকারি অনুদানের সিনেমা

ইমরান খান ও আইনজীবীদের বৈঠকের সুযোগ নিশ্চিতের নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

আপডেট সময় : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬