একসময় ফুটবলের সবচেয়ে বড় তর্ক ছিল— পেলে, না ম্যারাডোনা? প্রজন্মের পর প্রজন্ম সেই বিতর্কে বিভক্ত হয়েছে ফুটবল বিশ্ব। পেলের খেলোয়াড়ি জীবনের অর্জন ব্রাজিলের তিনটি বিশ্বকাপ আর আর্জেন্টিনার হয়ে দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ সালের সেই জাদুকরি ভঙ্গির একক পারফরম্যান্সে বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লাসÑ বিশ্ব ফুটবলের এই দুই চিত্র জানাচ্ছে দুই কিংবদন্তির শ্রেষ্ঠত্বের পাল্লা কখনো পুরোপুরি একদিকে ঝোঁকেনি। কিন্তু সময়ের সবচেয়ে কঠিন বিচারক সময় নিজেই; আজ যেন সেই বিতর্কের শেষ অধ্যায় লেখা হয়ে গেছে। যে অধ্যায়ের প্রতিটি পঙ্ক্তি তো বটেই, মোটা হরফের শিরোনামেও একটাই নাম লেখাÑ লিওনেল মেসি!
এবারের বিশ্বকাপে আমেরিকার কানসাস সিটির রাতটি কেবল একটি ম্যাচের গল্প নয়; এটি ছিল ইতিহাস তৈরির নতুন এক কালজয়ী অধ্যায়। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। তিনটি গোলই মেসির। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক, বিশ্বকাপে মোট ১৬ গোল, সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে সমতা, ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার অনন্য কীর্তি, আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ— এক সন্ধ্যাতেই যেন বিশ্ব ফুটবলের অনেক কিছুকে বদলে দিয়ে মেসি জানালেন, সত্যিকার অর্থেই তিনি গ্রেটেস্ট অফ অল টাইম, দি গোট!
অবিশ্বাস্য ব্যাপার হলো, এসব অর্জনের সময় তার বয়স ৩৮। যে বয়সে অধিকাংশ কিংবদন্তি স্মৃতির পাতায় জায়গা নেন, সেই বয়সে মেসি এখনো প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে দিচ্ছেন, ম্যাচের ভাগ্য লিখছেন, দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখছেন। তার গোল এবং খেলার ছন্দময় আনন্দে এমনকি প্রতিপক্ষও মোহিত। সামনে এসে বলছে, হ্যাঁ ভাই, তুমিই সেরাদের সেরা! মেসির খেলার স্টাইল, গোলের খিদে, জেতার জেদ, অনন্য কৌশল, সারল্য, আনন্দ-উত্তেজনাÑ এ সবকিছুই তাকে বাকিদের থেকে আলাদা করে বলছে, ইয়েস এই খেলাটার আপনিই বস্। দি বিগ বস্!
মেসির শ্রেষ্ঠত্ব কেবল ট্রফির সংখ্যায় নয়। শ্রেষ্ঠত্ব তার ধারাবাহিকতায়, বিবর্তনে এবং প্রভাবে। কৈশোরের বিস্ফোরক ড্রিবলার থেকে ‘ফলস নাইন’-এর বিপ্লব, তারপর প্লেমেকার, আবার প্রয়োজনে গোলমেশিন—ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই এতগুলো রূপে সমান সফল হয়েছেন। দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা ডিফেন্ডারদের বিপক্ষে একই দক্ষতায় আধিপত্য বিস্তার করা, প্রতিটি প্রজন্মের ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করা— এটাই মেসির অনন্যতা। পেলে বিশ্বকাপ জিতেছেন তিনবার। ম্যারাডোনা
রিপোর্টারের নাম 

























