ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিশ্বকাপে নকআউটের পথে সুইজারল্যান্ড-বসনিয়ার লড়াই আজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনা। বাংলাদেশ সময় আজ রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিজেদের প্রথম ম্যাচে উভয় দলই ১-১ গোলে ড্র করায় দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণ এখন দাঁড়িয়েছে এমন যে, এই ম্যাচে যারা জিতবে তারাই নকআউটের পথে একধাপ এগিয়ে যাবে।

বিশ্বকাপের অন্যতম শক্তিশালী ইউরোপীয় দল হিসেবে গ্রুপের শীর্ষে থাকার প্রত্যাশা ছিল সুইজারল্যান্ডের। তবে কাতারের বিপক্ষে জয় দিয়ে তারা শুরু করতে পারেনি। ব্রিল এমবোলোর পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পরও একাধিক সুযোগ নষ্ট করে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মুরাত ইয়াকিনের দলকে। শেষ গ্রুপ ম্যাচে স্বাগতিক কানাডার বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সুইসদের জন্য। তাই বসনিয়ার বিপক্ষে তিন পয়েন্ট তুলে নিয়ে নকআউটের পথ অনেকটাই সহজ করতে চাইবে তারা।

অন্যদিকে কানাডার বিপক্ষে ড্র করে আত্মবিশ্বাসী বসনিয়া-হার্জেগোভিনা। জোভো লুকিচের গোলে এগিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় লিড ধরে রেখেছিল তারা। তবে শেষ দিকে সাইল লারিনের গোলে জয় হাতছাড়া হয়। তারপরও শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে এক পয়েন্টকে ইতিবাচকভাবেই দেখছে দলটি। বসনিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের আশা জোগাচ্ছে। টানা নয় ম্যাচ অপরাজিত রয়েছে তারা, যদিও শেষ ছয় ম্যাচই ৯০ মিনিটের খেলায় ড্র হয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবে সার্জেই বারবারেজের শিষ্যরা।

দুই দলের একমাত্র পূর্ববর্তী সাক্ষাৎ হয়েছিল ২০১৬ সালে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল বসনিয়া। দলীয় খবরেও রয়েছে কিছু আলোচনা। সুইজারল্যান্ডের শিবিরে বড় কোনো চোট সমস্যা নেই। তবে বসনিয়ার রক্ষণভাগে সিয়াদ কোলাসিনাচের ফিটনেস নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন নিদাল চেলিক। গ্রুপের চার দলই প্রথম ম্যাচে ড্র করায় দ্বিতীয় রাউন্ডের দৌড়ে এই ম্যাচের ফলাফল হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়ী দল নকআউট পর্বের পথে বড় সুবিধা নিয়ে এগিয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বিশ্বকাপে নকআউটের পথে সুইজারল্যান্ড-বসনিয়ার লড়াই আজ

আপডেট সময় : ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬