ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মেসিই সেরা: ফুটবল বিশ্বে নতুন অধ্যায়ের সূচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বে এক সময়ের সবচেয়ে বড় তর্ক ছিল পেলে নাকি ম্যারাডোনা—এই নিয়ে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিতর্ক বিভক্ত করেছে ফুটবল বিশ্বকে। পেলের তিনটি বিশ্বকাপ জয় এবং দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ সালের একক নৈপুণ্যে বিশ্বকাপ জয়—এই দুই কিংবদন্তির শ্রেষ্ঠত্বের পাল্লা কখনো পুরোপুরি একদিকে ঝোঁকেনি। তবে সময়ের বিচারে আজ যেন সেই বিতর্কের শেষ অধ্যায় লেখা হলো, যার প্রতিটি পঙ্‌ক্তিতে এবং শিরোনামে একটাই নাম— লিওনেল মেসি!

আমেরিকার কানসাস সিটির রাতটি কেবল একটি ম্যাচের গল্প ছিল না, এটি ছিল ইতিহাস তৈরির এক নতুন কালজয়ী অধ্যায়। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা, আর তিনটি গোলই করেছেন মেসি। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। সেই সাথে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা ১৬টি, যা সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে সমতা এনেছে। এছাড়াও তিনি ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার অনন্য কীর্তি অর্জন করেছেন এবং আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ২০০তম ম্যাচ। এক সন্ধ্যায় মেসি যেন বিশ্ব ফুটবলের অনেক কিছুই বদলে দিয়ে জানিয়ে দিলেন, তিনিই সর্বকালের সেরা (The GOAT)।

অবিশ্বাস্য হলেও সত্য, এসব অর্জনের সময় তার বয়স ৩৮। যে বয়সে অধিকাংশ কিংবদন্তি স্মৃতির পাতায় জায়গা করে নেন, সেই বয়সেও মেসি প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দিচ্ছেন, ম্যাচের ভাগ্য নির্ধারণ করছেন এবং দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখছেন। তার গোল এবং খেলার ছন্দময় আনন্দে প্রতিপক্ষও মোহিত হয়ে স্বীকার করছে যে, তিনিই সেরা। মেসির খেলার স্টাইল, গোলের খিদে, জেতার জেদ, অনন্য কৌশল, সারল্য, আনন্দ-উত্তেজনা—এসব কিছুই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। তিনি যেন এই খেলার ‘বস’।

মেসির শ্রেষ্ঠত্ব কেবল ট্রফির সংখ্যায় নয়, বরং তার ধারাবাহিকতায়, বিবর্তনে এবং প্রভাবে। কৈশোরের বিস্ফোরক ড্রিবলার থেকে ‘ফলস নাইন’-এর বিপ্লব, তারপর প্লেমেকার এবং প্রয়োজনে গোলমেশিন—ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই এতগুলো রূপে সমান সফল হয়েছেন। দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা ডিফেন্ডারদের বিপক্ষে একই দক্ষতায় আধিপত্য বিস্তার করা এবং প্রতিটি প্রজন্মের ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করা—এটাই মেসির অনন্যতা। পেলে বিশ্বকাপ জিতেছেন তিনবার, ম্যারাডোনা…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

মেসিই সেরা: ফুটবল বিশ্বে নতুন অধ্যায়ের সূচনা

আপডেট সময় : ১০:৪৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬