ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে রাজধানীর দুই স্কুলছাত্র। বুধবার বিকেলে নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলো, রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র মেরাজ (১৫) এবং এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র কায়েস ভূঁইয়া (১৩)।

নিহত মেরাজ হোসেন রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে এবং কায়েস ভূঁইয়া দনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে। সহপাঠীরা জানায়, বুধবার দুপুরে রাজধানীর এ কে স্কুল অ্যান্ড কলেজের তিন জন এবং বর্ণমালা স্কুলের চার জন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে একসঙ্গে সোনারগাঁয়ে ঘুরতে আসে। পরে তারা মেঘনা নদীতে গোসল করতে নামে। প্রথমে দুজন পানিতে তলিয়ে যেতে দেখে তাদের উদ্ধারের জন্য মেরাজ ও কায়েস পানিতে নামলে তারাও প্রবল স্রোতে তলিয়ে যায়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর প্রথমে মেরাজ হোসেন ও পরে কায়েস ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ-পরিচালক মো. ওসমান গনি সাংবাদিকদের জানান, খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালানো হয় এবং নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বজনরা জানান, এই শিক্ষার্থীরা সাঁতার জানতো না। স্কুল ফাঁকি দিয়ে তারা মেঘনা নদীতে ঘুরতে এসে এমন দুর্ঘটনার শিকার হয়েছে। বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬