ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

ফরিদপুরের নগরকান্দায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা ম্যানেজার রুবিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার এস এম শরীফুল ইসলাম। কর্মশালায় নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজিব হোসেন, নগরকান্দা থানার সেকেন্ড অফিসার ইরান হোসেন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এর কার্যকারিতা বাড়াতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তারা জানান যে, গ্রাম আদালত গ্রামীণ বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল, শিক্ষার্থীদের উপর চাপ কমাবে সরকার

নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

আপডেট সময় : ০৫:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬