কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাতে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ টাকা হলেও, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ১০ কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত শাড়িগুলো আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























