ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের শিক্ষাজীবন ও প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ ১৯৬৮ সালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৫ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক এবং ১৯৮৯ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক ইলিয়াস ১৯৯৬ সালে ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে পটুয়াখালী সরকারি কলেজে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ এবং নীলফামারী সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে অধ্যাপনা করেন। সর্বশেষ তিনি ২০২৫ সালের ১৭ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।

শিক্ষা প্রশাসনে তার দক্ষতা, নেতৃত্ব এবং দীর্ঘ অভিজ্ঞতা দিনাজপুর শিক্ষা বোর্ডের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের আশা। নতুন দায়িত্বপ্রাপ্ত হওয়ায় অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদকে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সহকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ

আপডেট সময় : ০৮:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬