ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিএনপির স্বাস্থ্য সম্পাদক মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে

রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি সিএমএইচে যান।

হাসপাতালে গিয়ে ডা. রফিকুল ইসলাম মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি চিকিৎসকদের সঙ্গে মুশফিকুল ফজল আনসারীর চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

বর্তমানে মুশফিকুল ফজল আনসারী সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ জুন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে মুশফিকুল ফজল আনসারীকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদরোগ শনাক্ত হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

বিএনপির স্বাস্থ্য সম্পাদক মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে

আপডেট সময় : ০৮:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬