ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৮ জুন

জনবল নিয়োগের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১১ থেকে ১৬ গ্রেডের ১০টি ক্যাটাগরির মোট ১৭৮টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া আগামী ১৮ জুন শুরু হবে এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে স্বাস্থ্য পরিদর্শক (গ্রেড-১১), রেভিনিউ সুপারভাইজার (গ্রেড-১৪), ওয়ার্ড সচিব (গ্রেড-১৪), মশক নিয়ন্ত্রণ পরিদর্শক (গ্রেড-১৪), ভেটেরিনারি পরিদর্শক/জবাইখানা পরিদর্শক (গ্রেড-১৪), পরিচ্ছন্নতা পরিদর্শক (গ্রেড-১৪), ইপিআই সুপারভাইজার (গ্রেড-১৬), স্প্রেম্যান সুপারভাইজার (গ্রেড-১৬), বাতি পরিদর্শক (গ্রেড-১৬) এবং লেজারকিপার (গ্রেড-১৬) পদে নিয়োগ দেওয়া হবে।

পদের ভিত্তিতে বেতন স্কেল ভিন্ন হবে। যেমন, স্বাস্থ্য পরিদর্শক পদের জন্য বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা, রেভিনিউ সুপারভাইজার, ওয়ার্ড সচিব, মশক নিয়ন্ত্রণ পরিদর্শক, ভেটেরিনারি পরিদর্শক/জবাইখানা পরিদর্শক এবং পরিচ্ছন্নতা পরিদর্শক পদের জন্য বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা। এছাড়া ইপিআই সুপারভাইজার, স্প্রেম্যান সুপারভাইজার, বাতি পরিদর্শক এবং লেজারকিপার পদের জন্য বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনকারীর বয়স ১৭ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি ১১২ থেকে ১৬৮ টাকার মধ্যে (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ) নির্ধারিত করা হয়েছে। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৮ জুন ২০২৬, সকাল ১০টা এবং শেষ তারিখ ও সময় ১৭ জুলাই ২০২৬, বিকাল ৪টা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৮ জুন

আপডেট সময় : ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬